Showing posts with label IELTS. Show all posts
Showing posts with label IELTS. Show all posts

Friday, January 17, 2014

Episode 2: IELTS কোর্স – স্পিকিং অংশ নিয়ে একটুখানি

আইইএলটিএস কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে স্পিকিং সেকশনটি কিভাবে উত্তর দিবেন, কিভাবে প্রস্তুতি নিবেন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটির নিচে ডাউনলোড এর লিংক ও দেওয়া আছে। নেট স্পিড স্লো হলে অথবা ভবিষ্যতে কাজে লাগবে মনে হলে নিজের হার্ডডিস্ক এ সেভ করে রেখে দিন।
  (ভিডিও টা তৈরি করেছেন রায়হান চৌধুরী ভাইয়া ,স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি )

Episode 1: আই ই এল টি এস নিয়ে প্রাথমিক ধারণা

আই ই এল টি এস নিয়ে প্রাথমিক ধারণা । ঘরে বসে নিজেকে তৈরি করে নিন একদম পারফেক্ট ।

আইইএলটিএস কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরীক্ষাটির চারটি সেকশন নিয়ে আলোচনা করব। প্রয়োজনীয় কিছু বই এবং ওয়েবসাইটের নামও বলে দেব। আমাদের সব ক্লাস এভাবে ভিডিও আকারে নেওয়া হবে। ভিডিওটির নিচে ডাউনলোড এর লিংক ও দেওয়া আছে।

একটা ভিডিও ডাউনলোড করে দেখতে পারেন , কাজের কিনা । আমার বিশ্বাস অত্যান্ত উপকৃত হবেন । আর দেরি না করে ডাউন লোড করূন ।

https://docs.google.com/file/d/0B2RnzlhdXkoTck1fVjlKaDJQWFE/edit

 (ভিডিও টা তৈরি করেছেন রায়হান চৌধুরী ভাইয়া ,স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি )

এক লেখাতেই IELTS এর খুটিঁনাটি সব জানুন

 
আইইএলটিএস' হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। IELTS (The International English Language Testing System)। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইইএলটিএস স্কোর থাকতে হয়। আইইএলটিএস পরীক্ষাপদ্ধতি দুই ধরনের, ‘একাডেমিক’ ও ‘জেনারেল’। উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘একাডেমিক আইইএলটিএস’ টেস্টে অংশ নিতে হয়।